১টা
১টা
খাবার পরেকোন ওষুধ কখন খাবেন, তা মনে রাখা সব সময় সহজ নয়। তাই ওষুধের সঙ্গে থাকছে ছবি দেওয়া স্লিপ আর ডাক্তারের নিজের কণ্ঠে বলা কথা।
আমাদের গল্প পড়ুন →শুনতে ইন্টারনেট লাগবে · এটি একটি পরীক্ষামূলক প্রকল্প
ক্যামেরা চালু করতে বোতামে চাপ দিন।
১টা
১টা
খাবার পরে*২০১৯ সালের সাক্ষরতার হার ও ২০২৩–২৪ সালের জনসংখ্যার তথ্য মিলিয়ে হিসাব।
১। ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি ১৬ লাখ।
২। ২০২৩ সালে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৬ জনের বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি (৬.১৪%)। এতে বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৫ লাখ।
৩। ২০১৯ সালের হিসাবে, প্রতি ১০০ জন বয়স্ক মানুষের প্রায় ৩৯ জন সাক্ষরতার মানদণ্ড পূরণ করতেন। বাকি প্রায় ৬১ জন পূরণ করতেন না (৬০.৬%)।
৪। সেই পুরোনো হার একই আছে ধরে নিলে: ১ কোটি ৫ লাখ × ৬০.৬% ≈ ৬৪ লাখ। এটি আনুমানিক হিসাব।
এই হিসাব অনুযায়ী দেশের প্রায় ৬৪ লাখ বয়স্ক মানুষ মৌলিক সাক্ষরতার মানদণ্ড পূরণ করছে না। ফলে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন পড়তে এবং ওষুধ খাওয়ার নিয়ম বুঝতে তাঁদের অনেকের অসুবিধা হয়। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেম্বারে বসে ডাক্তারের দেওয়া প্রয়োজনীয় কথা মনে রাখতেও সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক।
তাছাড়াও, বাংলাদেশে একাধিক দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ২১৮ জনকে নিয়ে একটি গবেষণায় প্রায় ২৫% অংশগ্রহণকারী তাঁদের সব ওষুধের উদ্দেশ্য সঠিকভাবে বলতে পারেননি।
তাই, সহজ নির্দেশনা ও চিকিৎসকের পরামর্শ শোনা এবং মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ↴
ছবিতে ওষুধের নির্দেশনা, আর QR কোডে চিকিৎসকের কণ্ঠ—রোগী ও পরিবারের কাছে পরামর্শ পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।
আমাদের গল্প পড়ুন ↗ডাক্তারের পরামর্শ শোনার অভিজ্ঞতাটা দেখে নিন।
নমুনায় কাল্পনিক ওষুধের তথ্য ব্যবহার করা হয়েছে।
অডিও খোঁজা হচ্ছে…
ভাষা বদলালেও রেকর্ডিংয়ের ভাষা বদলাবে না।
শুধু চিকিৎসকের লেখা নির্দেশনা থেকে উত্তর দেওয়া হবে। AI ভুল করতে পারে; প্রয়োজনে চিকিৎসককে জিজ্ঞেস করুন।